বাগবেড় আইডিয়াল হাইস্কুল এন্ড হাজী মো. ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ডেস্ক রিপোর্ট : বাগবেড় আইডিয়াল হাইস্কুল ও হাজী মো. ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান শুরু হয়।

এড.মোস্তাফিজুর রহমান শুক্কুর এর সভাপতিত্বে, এম এ আবুল কালামের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. নুরুন্নবী ভূঁইয়া, সহ-সভাপতি রূপগঞ্জ উপজেলা বিএনপি ও আহ্বায়ক কমিটি, নারায়ণগঞ্জ জেলা বিএনপি। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জনাব হাজী আবু মোহাম্মদ মাসুম, সাবেক ১ নং সহ-সভাপতি জেলা ছাত্রদল।

সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মো. জজ মিয়া আহ্বায়ক রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চ। অত্র প্রতিষ্ঠানের সভাপতি এড.মোস্তাফিজুর রহমান শুক্কুর নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের সভাপতি।
পৃষ্ঠপোষকতায় ছিলেন,পূর্বাচল প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক জনাব মো.রাশেদুল ইসলাম রাশেদ (সময় টিভি ও মানবকন্ঠ)

সাংস্কৃতিক বিভাগ পরিচালনায় ছিলেন জনাব আবিদুর রহমান, পরিচালক, বাগবেড় আইডিয়াল হাইস্কুল।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে মনোযোগী হওয়ার আহ্বান জানানl