
স্টাফ রিপোর্টার: বিগত নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান দিপু বলেছেন, ১৭ বছর এদেশে মানুষ নিজের ভোট নিজে দিতে পারেনি। আগামী ১২ ফেব্রুয়ারী এদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সবাই নিজেরা নিজেদের ভোট দিতে পারবেন। বিগত সরকারের আমলে রাস্তাঘাটের তেমন উন্নয়ন হয়নি। এমনকি চিকিৎসা খাতেও হয়নি উন্নয়ন। বিএনপি ক্ষমতায় গেলে রাস্তাঘাটের উন্নয়ন করা হবে, পাশাপাশি চিকিৎসা সেবা নিশ্চিত করতে এবং অল্প খরচে যেন এলাকার সাধারন মানুষ সঠিক চিকিৎসা পান সেই ব্যবস্থা করা হবে।
এজন্য সবাইকে ধানের শীষ প্রতিকে ভোট দেবার জন্য অনুরোধ করেন।
শুক্রবার গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ শেষে এক পথসভায় এসব কথা বলেন নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান দিপু।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।















