তারাবতে বিএনপি প্রার্থী দিপুর পক্ষে প্রচারণায় ওলামাদলের নেতাকর্মী

 সাজেদুর রহমান : নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর পক্ষে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে প্রচারনায় নেমেছে ওলামা দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী রূপগঞ্জের তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক জাকারিয়া মোল্লা, তারাবো পৌরসভার ওলামা দলের আহ্বায়ক হাজী পনির ভুইয়া, ৯ নং ওয়ার্ড ওলামা দলের সদস্য সচিব হাজী জাহাঙ্গীর ভুইয়া স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।