
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জে রূপগঞ্জে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা, আল আমিন, সৈয়দ গোলাপ, মুক্তার, কাজী শান্ত, সেচ্ছাসেবক দলের দেলোয়ার হোসেন প্রধান, আসাদ, মোশাররফ, ছাত্রদলের লাদেন হোসেন, শিপন, আবির, আপনসহ অনেকে।















