
স্টাফ রিপোর্ট :নারায়ণগঞ্জের রূপগঞ্জে সবুজ মিয়া নামে এক সবজি ব্যবসার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নবগ্রাম এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিপা আক্তার নামে এক নারী দগ্ধ হয়। নিপা আক্তার কে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নবগ্রাম এলাকায় সবুজ মিয়ার নামে এক ব্যবসায়ের এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় আগুন পুরো বাড়িতে ছড়িয়ে যেতে থাকে। এ সময় নিপা আক্তার নামে এক নারীর দগ্ধ হয়৷ আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয় ও আগুন নেভানোর চেষ্টা করেন৷ রাত ৮টার দিকে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটক ঘটনাস্থলে গিয়ে এই স্থানীয়দের সঙ্গে আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় সবুজ মিয়ার পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছেন বলে তিনি দাবী করেন।
এ ব্যাপারে কাঞ্চন ফায়ার সার্ভিস মাহফুজুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দুইটি ইউনিট পাঠানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় সার্ভিসে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়।

















