রূপগঞ্জে কাপড়ের দোকানে আগুন, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন বাজারে একটি কাপড়ের দোকানের অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুনে নিয়ন্ত্রনে আনে। আগুনে পুড়ে কমপক্ষে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন দোকান মালিক।

গতরাত ৯ টারদিকে উপজেলার কাঞ্চন বাজারে গোলজার বস্ত্র বিতানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

কাঞ্চন নদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, রাত ৯ টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে কাঞ্চন বাজারে গোলজার হোসেনের মালিকানাধীন গোলজার বস্ত্রবিতানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মুহুর্তে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে দোকানের ভিতরের থাকা কাপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

আগুনের পুড়ে কমপক্ষে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে দোকান মালিক। তবে হতাহতে ঘটনা ঘটেনি বলে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরো জানান।