ভুলতায় রূপচাঁদা হিসেবে বিক্রি হচ্ছিল, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার : মা ইলিশ সংরক্ষণ অভিযানের কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল ও নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি তরিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার ভুলতা এলাকায় অভিযান পরিচালনা করে কারেন্ট জাল ও নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়।

এসময় অবৈধ কারেন্ট জাল ও নিষিদ্ধ পিরানহা মাছ ধংস্ব ক করা হয়।

সহকারি কমিশনার ভূমি তরিকুল ইসলাম বলেন, উপজেলার ভুলতা এলাকায় অভিযান পরিচালনা করে কারেন্ট জাল ও নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। এসময় অবৈধ কারেন্ট জাল ও নিষিদ্ধ পিরানহা মাছ ধংস্ব ক করা হয়। পিরানহা মাছ ভুলতা এলাকায় রূপচাদা হিসেবে বিক্রি হচ্ছিল।