
প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রতিহত করতে বিক্ষোভ মিছিল করেছে সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ। বুধবার (১২ নভেম্বর) বিকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের গোলাকান্দাইল নতুন বাজার এলাকা থেকে শুরু করে গোলাকান্দাইল এলাকায় এসে মিছিলটি শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওমর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ, প্রচার সম্পাদক রমজান হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মঞ্জুর মোল্লা, লিটন ভূঁইয়া আলামিন, নাঈম, রাসেল, ফরহাদ, টিটু, সদইফুলসহ আরো অনেকে।















