তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই রূপগঞ্জে কৃষক সমাবেশ’

ডেস্ক রিপোর্ট : কৃষিনির্ভর বাংলাদেশ এবং কৃষি রফতানি নির্ভর বাংলাদেশ গড়তে তারেক রহমানের ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ বার্তাটি কৃষকদের মাঝে পৌঁছে দিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে সারাদেশে কৃষক সমাবেশের অংশ হিসেবে উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দাউদপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আশরাফুল আলম খান তুষারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি ডা,শাহীন মিয়া।

সভায় বক্তব্য রাখেন,জেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক মো,আলম মিয়া,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ বাবুল,কাঞ্চন পৌর কৃষক দলের সভাপতি মো,রফিকুল ইসলাম,ভোলাবো ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো, মোজ্জামেল হক,সাধারণ সম্পাদক সুরুজ মিয়া,জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ,মতিউর রহমান,সাদিকুল,নাদিম,মারুফ মোল্লা,মঞ্জুর হোসেনসহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন, তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই সারাদেশে এই কৃষক সমাবেশ আয়োজন করা হচ্ছে। বিএনপি ক্ষমতায় আসলে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মতো তারেক রহমানও কৃষকদের কল্যাণে কৃষিনির্ভর বাংলাদেশ গড়বেন।

আরও বলেন, তারেক রহমান যদি দেশে থাকতেন, তাহলে তিনি নিজেই সশরীরে আপনাদের কাছে আসতেন এবং বক্তব্য রাখতেন। কিন্তু তার উদ্যোগেই আজ সারাদেশে কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। কারণ তিনি মনে করেন, ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’। তাই তিনি কৃষিনির্ভর বাংলাদেশ গড়তে চান। তিনি বলেন, পতিত শেখ হাসিনার সরকারের আমলে দেশে কৃষকের কোনো মূল্য ছিল না। তারা তাদের কষ্টার্জিত ফসলের মূল্য পায়নি। বরং দেশের দুই তৃতীয়াংশ খেটে খাওয়া মানুষকে বিনা কারণে জেলে যেতে হয়েছে। পুলিশ ও আদালতে টাকা খরচ করতে করতে নিঃস্ব হতে হয়েছে।

সমাবেশ থেকে আগামী নির্বাচনে দেশকে রক্ষা করতে ধানের শীষের বিজয় নিশ্চিতের জন্য সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হয়।