
স্টাফ রিপোর্ট :নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলার দাউদপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে
মহিলা দলের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দাউদপুর ইউনিয়ন মহিলাদলের সভাপতি নাসরিন আক্তারের সভাপতিত্বে ও দাউদপুর ইউনিয়ন মহিলা দলের সাধারণ ফাহমিনা আক্তার শিল্পীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম শফিকুল ইসলাম ভূঁইয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন, দাউদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফাইজল ইসলাম শিপন,দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,দাউদপুর ইউনিয়ন বিএনপির মানবাধিকার বিষদায়ক সম্পাদক গোলজার খা, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তারেক,৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন মুন্সি, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজল মিয়া,৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক রহিম মোল্লা,সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন,দাউদপুর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি বাদল সিকদার, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি আশাবউদ্দিন আকন্দ,দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেনসহ আরো অনেকে।

















