
ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুকে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার প্রত্যয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে তারাবো পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মতিন ভূঁইয়া ও যুবদল নেতা মামুন ভূইয়া।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভুলতা এলাকায় মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাসভবনে তাকে এ শুভেচ্ছা জানান তারা।
এ সময় মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, আমি এমপি হলে রূপগঞ্জের সকল মানুষ এমপি হবে। রূপগঞ্জের সাধারণ মানুষ যাকে চেয়েছে দল থেকে তাকেই মনোনয়ন দেওয়া হয়েছে। আমি রুপগঞ্জবাসীর সেবা করতে চাই। অবহেলিত রূপগঞ্জকে একটি সুন্দর স্বপ্নের রূপগঞ্জ গড়ে তুলতে চাই।
এ সময় সাবেক কাউন্সিলর আব্দুল মতিন ভূঁইয়া বলেন, ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে বিএনপির সকল নেতাকর্মীরা একাট্টা রয়েছে। আমরা যে কোন মূল্যে সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ। দিপু ভাইয়ের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এগিয়ে যাবে।
এ সময় যুবদল নেতা মামুন ভূঁইয়া বলেন, তারুণ্যের প্রথম ভোট হেক ধানের শীষের পক্ষে। রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন ধানের শীষের বিজয় নিশ্চিত করতে একাত্বতা প্রকাশ করেছে। দিপু ভুইয়ার নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা যুবদল এগিয়ে যাবে।















