
ডেষ্ক রিপোর্ট : কারু শিল্প পরিষদ ও জামদানি উদ্যোক্তাদের উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামদানি শাড়ির নকশা বৈচিত্র ও শাড়িতে রং বিন্যাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তারাব পৌরসভার দক্ষিণ রূপসী এলাকায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কারু শিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখল সাহা, যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য সাইফুর রহমান, ফাইজা আহমেদ, মোঃ সজিব, সদস্য রাসেল মিয়াসহ ৬০ কারু শিল্পী অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে ৪৫জন সদস্যকে রেজিস্ট্রেশন ও অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়।

















