রূপগঞ্জে আরাফাত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে “আরাফাত ফুটবল টুর্নামেন্ট-২০২৬” ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। । শুক্রবার বিকেলে যাত্রামুড়া সামাজিক ঈদগাহ ও জানাজার মাঠ প্রাঙ্গণে টুর্নামেন্টের ফাইনাল খেলা আয়োজন করা হয়েছে।

তারাব পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ আব্দুল মতিন ভূঁইয়া এবং তারাব পৌর যুবদল নেতা মোঃ মামুন ভূঁইয়া’র সার্বিক ব্যবস্থাপনায় ও উদ্যোগে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, তারাবো পৌর বিএনপির ওলামা দলের আহবায়ক হাজী পনির ভূঁইয়া ,তারাবো স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাঈম ভূঁইয়া , তারাবো পৌর যুবদলের সদস্য জহিরুল ইসলামসহ অনেকে।

 

মাদককে না বলুন! খেলাধুলাকে হ্যাঁ বলুন!” এই স্লোগানকে সামনে রেখে যাত্রামুড়া সমাজকল্যাণ ও ক্রীড়া অনুরাগী বৃন্দের উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদনের অংশ হিসেবে প্রতি বছরই এই অঞ্চলে এমন ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়ে থাকে।

খেলায় যাত্রামুড়া আবাহনী, যাত্রামুড়া মোহামেডান কে ৬/২ গোলে পরাজিত করেন।