
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ইছাপুরা পূর্বাচল প্রেসক্লাব কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। দেশ রূপান্তরের রূপগঞ্জ প্রতিনিধি আতাউর রহমান সানীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পূর্বাচল প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির সাংবাদিক রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দেশ টিভির সাংবাদিক রাসেল মাহমুদ, নাগরিক টিভির সাংবাদিক মাহবুব আলম প্রিয়, যায়যায়দিনের ডিজিটালের সাংবাদিক রিপন মিয়া, খবরের কাগজের সাংবাদিক রুবেল সিকদার, সকালের সময়ের সাংবাদিক আনিছুর রহমান, এটিএন বাংলার সাংবাদিক রাজু আহমেদ, চ্যানেল এস এর সাংবাদিক সাজেদুর রহমান, আজকের বাংলার সাংবাদিক তুষার মাকসুদুল, আজকের দর্পণের সাংবাদিক মোমেন মিয়াসহ আরো অনেকে।















