নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দিপু ভূইয়া  নির্বাচিত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ উল্লাস 

 

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে বিএনপি প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বিপুল ভোটে জয়লাভ করায় আনন্দ উল্লাসে মেতে উঠেছে নেতাকর্মীরা। শুক্রবার বিকালে রূপগঞ্জের গোলাকান্দাইলস্থ্য নিজ বাসভবনে উপজেলা, পৌরসভা, ইউনিয়নসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দিপু ভূইয়ার বাড়ীতে ঢাক-ঢোল বাজিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে। সবাই তাদের প্রিয় নেতাকে ফুলের মালা পড়িয়ে ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তিনি সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, তারাবো পৌর বিএনপির সহ সভাপতি আব্দুল মতিন ভুইয়া, যুবদল নেতা মামুন ভুইয়াসহ আরো অনেকে ।

 

এসময় মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, দীর্ঘ ১৭ বছর পরে এদেশে গণতন্ত্র ফিরে এসেছে। এ বিজয় আমার নয়। এ বিজয় তারেক রহমানের, এ বিজয় গণতন্ত্রের। গণতন্ত্রের মাধ্যমে এদেশে আবার শান্তি ফিরে আসবে। দলবল নির্বিশেষে সকলকে সাথে আমি স্বপ্নের রূপগঞ্জ গড়ে তুলবো। যেখানে থাকবেনা সন্ত্রাস, মাদক,  চাদাবাজ। তিনি আরো বলেন, বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা বিগত ১৭ বছর এদেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছে। আজ তিনি আমাদের মাঝে আজ নেই। তিনি আজ বেচে থাকলে এ আনন্দটা আরো বড় হতো।