
নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে ১২৯ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌছাতে শুরু করেছে। বুধবার বেলা ১২ টা থেকে উপজেলা পরিষদ থেকে পিকআপসহ বিভিন্ন যানবাহন দিয়ে সরঞ্জাম দেওয়া হয়। সরঞ্জাম নিয়ে আনসার ও নিরাপত্তা বাহিনীর লোকজন কেন্দ্র গুলোতে চলে পৌছাতে শুরু করেছে।
এ উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৮২৯ জন, পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৮৪৯ জন, মহিলা ভোটার ২ লাখ ৯৯৭ জন।
নির্বাচনে ১৭০০ আনসার, ৩’শ পুলিশ, ৩ প্লাটুন বিজিবি, ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একাধিক সেনাবাহিনীর টহল টিম থাকবে।















