
ডেস্ক রিপোর্ট : আজকে বিএনপির গণ জোয়ার দেখে শুধু রূপগঞ্জ না পুরো বাংলাদেশ বলবে রূপগঞ্জে বিএনপি একটা ব্যতিক্রম আসন । আমাদের মধ্যে কোন দলীয় বিরোধ নেই। আমরা বিএনপির সকলে একত্রে আছি এবং রূপগঞ্জকে গড়ার জন্য সবাই এক সাথে মিলে মিশে কাজ করবো। আমরা রূপগঞ্জকে একটি স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়তে চাই যেখানে কোন সন্ত্রাস থাকবে না, মাদক থাকবে না। আমরা সবাই মিলে মিশে একসাথে থাকতে পারবো এমন একটা রূপগঞ্জ গড়তে চাই।
এজন্য ১২ ফেব্রুয়ারী সবাইকে ধানের শীষ প্রতিকে ভোট দেবার জন্য অনুরোধ করেন।
সোমবার বিকালে নির্বাচনী প্রচারনার শেষ দিন উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় নির্বাচনী গণমিছিল শেষে এক পথসভায় নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান দিপু এসব কথা বলেন
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা ও পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।















