
ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১২ জন আহত হয়েছে।এদের মাঝে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এ ঘটনা ঘটে।
ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মোফাখখির উদ্দিন বলেন, কাচঁপুর থেকে লেগুনা যাত্রী নিয়ে ভুলতা এলাকায় যাচ্ছিল। এসময় লেগুনাটি মৈকুলী বিব্রাদার্সা পোশাক কারখানার সামনে পৌছাঁলে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি লোহার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। এসময় লেগুনাটির ভেতরে থাকা ১২ জন যাত্রী আহত হয়। এদের মাঝে কয়েকজনকে আশঙ্কাজনকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে যায়।















