রূপগঞ্জে ৪৮ ঘন্টা বন্ধ থাকবে তিতাসের গ্যাস সরবরাহ

স্টাফ রিপোর্টার : তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশনের ইন্টারলিংক অপসারণের জন্য আগামী বুধবার (২৯ অক্টোবর) রাত ১০ টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টা পর্যন্ত রূপগঞ্জের সকল শ্রেণীর আবাসিক, বানিজ্যিক ও শিল্প গ্রাহকের লাইন বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিতাস কর্তৃপক্ষ।

উপজেলার রূপসী এলাকার সোনারগাঁও তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।