
স্টাফ রিপোর্টার : উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম বলেন, বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছে। মাঠে এবং বসতভিটায় বিভিন্ন শাকসবজি, সরিষা ও গমের আবাদ বৃদ্ধি পেলে শুধু কৃষকের আয়ই বাড়ে না, বরং পরিবারের পুষ্টির চাহিদা মেটানো সম্ভব হয়। এতে একদিকে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়, অন্যদিকে জাতীয় অর্থনীতিও হয় আরও সমৃদ্ধ।
সোমবার দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের এ সার ও বীজ তুলে দেওয়ার সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।
এসময় তিনি আরো বলেন, প্রতিটি পরিবার যদি বসতবাড়ির অব্যবহৃত জায়গায় শাকসবজি চাষে অংশগ্রহণ করে, তবে তা পুষ্টি ও নিরাপদ খাদ্যের জোগান নিশ্চিত করবে, পরিবারের ব্যয় কমাবে এবং আত্মনির্ভরশীলতার পথে নিয়ে যাবে।
উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানার সভাপতিত্ব করেন।
পরে, উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন শাকসবজি, সরিষা ও গমের বীজ এবং সার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।















