রূপগঞ্জের সেই আলোচিত সেলিম প্রধান বার থেকে আটক

স্টাফ রিপোর্টার : রূপগঞ্জের আলোচিত সমালোচিত ক্যাসিনো ডনখ্যাত সেলিম প্রধানকে আটক করেছে গুলশান থানা পুলিশ।

শনিবার সকালে গুলশানে তার মালিকানাধীন একটি বারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের বিষয়টির নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি হাফিজুর রহমান৷

তবে তার কাছে কি পাওয়া গেছে এটি এখনো নিশ্চিত করে বলতে পারেননি ওসি।

তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সেলিম প্রধানের কাছ থেকে মাদকসহ বিটকয়েন উদ্ধার করা হয়েছে।