
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে হিন্দু সম্প্রদায়ের এক নারীর কাছ থেকে দোকান ভাড়া নিয়ে প্রায় ৪ বছর পূর্বে সারের ব্যবসা শুরু করের জাকারিয়া নামের এক ব্যক্তি। কিছু দিন পূর্বে দোকানের বিভিন্ন স্থান ভেঙ্গে বেহালদশা দেখা দেয়। বিষয়টি জানতে পেরে দোকানের মালিক ঐ নারী ও তার সন্তান জাকারিয়ার সাথে কথা বলে দোকানটি মেরামতের জন্য শনিবার বিকালের দিকে দোকানের সামনে কিছু ইট ও বালু রাখে।
এদিকে সেই দোকানের সামনে জামায়াতে ইসলামের প্রার্থীর নির্বাচনী পোষ্টা সাটিয়ে সেটাকে জামায়াতে ইসলামের দলীয় অফিস দাবী করে জাকারিয়া। এমনকি সেই অফিস বন্ধ করে দিয়েছে বিএনপির লোকজন এমন একটু অভিযোগ দায়ের করে সহকারী রিটার্নিং কর্মকর্তার বরাবর। তবে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতির দাবী তিনি ও তার লোকজন এ ব্যাপারে কিছুই জানেন না। তাদের দলের প্রার্থীকে হ্যায় প্রতিপন্ন করতে অপপ্রচার চালাচ্ছে জামায়াতে ইসলামের লোকজন।
এব্যাপারে পূর্বাচল চায়না পুলিশ ক্যাম্প ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, নারায়ণগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার মোল্লার পক্ষে তার প্রধাা নির্বাচন পরিচালক ইসরাফিল হোসাইনের একটি লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক তদন্তে দেখা গেছে দাউদপুর ইউনিয়নের হানকুর বাজারে মৃত প্রদীপ কুমারের স্ত্রী রানু রানী শীলের কাছ থেকে কয়েকবছর পূর্বে জাকারিয়া নামে এক ব্যাক্তি সারের ও ফ্ল্যক্সি লোডের ব্যবসা করার জন্য দোকান ভাড়া নেয়। বর্তমানে এ ব্যবসা চলমান। কিছুদিন পূর্বে দোকানের বিভিন্ন স্থানে ভেঙ্গে অনুপযোগী হয়ে পড়লে প্রদীপের স্ত্রী সন্তানেরা দোকানটি মেরামতের উদ্যোগ নেয়। এদিকে গত দুইদিন ধরে জাকারিয়ার দোকানে জামায়াতের লোকজন মাঝে মাঝে বসে আলাপচাারিতা করেন। জাকারিয়ার সাথে কথা বলে দোকানটি মেরামতের জন্য গত শনিবার কিছু ইট ও বালু এনে দোকানের সামনে এনে রাখে।
কিন্তু রবিবার দোকানটি জামায়াতের দলীয় অফিস দাবী করে, এমনকি সেটা বিএনপির লোকজন বন্ধ করে দিয়েছে এমন কোন সত্যতা পাওয়া যায়নি।
তবে তদন্তে গিয়ে জানা গেছে এখানে কোন জামায়াতে কোন অফিস নেই। দোকানের সামনে জামায়াতে ইসলামী প্রার্থিকে দাড়িপাল্লা মার্কায় ভোট দিন এমন একটি ব্যানার সাটানো আছে। তাছাড়া দোকানটি মেরামতের জন্য দোকান মালিকগন ইট বালু রেখেছেন। যা দোকান মালিক রানু রানী শীল ও তার মেয়ে জানান।
এব্যাপারে দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট হেলাল উদ্দিন জানান, জামায়াতের অফিস বন্ধ করে দেয়ার বিষয়টি আমার জানা নেই। এমনকি আমার দলের কেউ এটা জানে না। শুনেছি হানকুর এলাকার প্রদীপের স্ত্রীর কাছ থেকে জাকারিয়া নামে এক ব্যক্তি সারের দোকান দিয়ে ব্যবসা করছে। দোকানটি ব্যবহারের অনুপযোগী হওয়া দোকান মালিক মেরামতের জন্য ইট বালু এনেছেন। কিন্তু জামায়াতের প্রার্থী আমাদের নেতা নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুকে হ্যায় প্রতিপন্ন করতে অপপ্রচার চালিয়েছে। জাকারিয়া ফ্যাসিস্ট সরকারের আমলে গোলাম দস্তগীর গাজীর মিছিল মিটিংয়ে অংশ গ্রহন করেছিল। সে নিজেকে যুবলীগ নেতা হিসেবে পরিচয় দিত। আমাকে সুনাম ক্ষুন্ন করার জন্য সে ইচ্ছাকৃতভাবে এই কাজ করিয়াছে।
এ ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। এছাড়া সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন জানান।















