রূপগঞ্জে ওয়ার্ড যুবদল সভাপতি বহিষ্কার

স্টাফ রিপোর্টার : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিযনের ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি শফিকুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।

রোববার ১৪ সেপ্টেম্বর রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. আমিনুল ইসলাম প্রিন্স স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় । বিজ্ঞপ্তিতে জানানো হয়, শফিকুল ইসলামকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এসময় দলের সকল স্তরের নেতাকর্মীদের তার সাথে যোগাযোগ না রাখার জন্য নির্দেশ দেয়া হয় ।

জানা যায়, যুবদল নেতা শফিক চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই অভিযোগের কারণেই তাকে দল থেকে বহিষ্কার করা হতে পারে।

বিষয়টি নিশ্চিত হতে জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক ও সদস্য সচিব মশিউর রহমান রনির সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।