রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত যুবদল নেতার পরিবারের পাশে সংসদ সদস্য দিপু

সড়ক দূর্ঘটনা
রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত যুবদল নেতার পরিবারের পাশে সংসদ সদস্য দিপু
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল তিনশোফিট সড়কে গত ৯ ফেব্রুয়ারী ট্রাকের ধাক্কায় নিহত যুবদল নেতা আনোয়ার হোসেনের পরিবারের পাশে দাড়িয়েছেন নারায়ণগঞ্জ- ১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।

শনিবার দুপুরে রূপগঞ্জ ইউনিয়নের জাঙ্গীর এলাকায় নিহত ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেনের নিজ বাড়ীতে তার পরিবারের সাথে দেখা করেন নব নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু নিহত যুবদল নেতার পরিবারের সাথে কথা বলেন। তাদের খোজ খবর নেন। এসময় তিনি আনোয়ার হোসেনের ছেলে মেয়ের লেখাপড়াসহ সার্বিক দায়িত্ব নেন। তিনি তার পরিবারের যেকোন বিষয়ে পাশে থাকার আশ্বার দেন।

পরে তিনি নিহতের পরিবারের হাতে নগদ টাকা, ঈদ উপহার সামগ্রী তুলে দেন।