
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান দিপু বলেছেন, বিগত সরকার ১৭ বছর এদেশে কর্মসংস্থানের তেমন ব্যবস্থা করেননি। সেজন্য প্রতিটি ঘরে ঘরে বেকারত্বের হার বেড়েছে। এমনকি শিক্ষা ব্যবস্থা একেবারে নাজুক করে রেখেছিল।
আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় যায় তবে বেকারত্ব দূর করতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পরিবারে আর কোন যুবক যুবতী বেকার থাকবে না। শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করা হবে। যাতে করে আমাদের সন্তানেরা সু শিক্ষায় শিক্ষিত হয়ে বড় হতে পারে।
এজন্য সবাইকে ধানের শীষ প্রতিকে ভোট দেবার জন্য অনুরোধ করেন।
রবিবার দিনব্যাপী রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধানেরশীষে ভোট চেয়ে গণমিছিল শেষে এক সভায় এসব কথা বলেন নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান দিপ।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা ও ভুলতা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।















