
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজের ৪ ঘন্টা পর এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরির দল। শনিবার বিকালে উপজেলা সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুর ১টার দিকে নদীকে গোসল করতে নেমে নিখোজ হয় ৫ম শ্রেণীর ছাত্র মাজেদুর রহমান সাগর।
নিহত মাজেদুল ইসলাম সাগর গাজীপুর সদর থানাধীন দাক্ষিন খান পশ্চিমপাড়া এলাকার মোমেনের ছেলে। সে ড. আনোয়ার আলী প্রাথমিক বিদ্যালয়ের ৫ র্থ শ্রেনীতে পড়াশুনা করতো। সে কযেকদিন আগে জাঙ্গীর এলাকায় বেড়াতে আসেন।
ইছাপুরা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পরিতোষ সরকার জানান, শুক্রবার দুপুর ১ টার দিকে মাজেদুর রহমান সাগর তার কয়েকজন বন্ধুদের সাথে জাঙ্গীর এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। এসময় মাজেদুর নদী তীরে থামানো একটি বােটের উপর থেকে নদীতে ঝাপ দেয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। আশেপাশের লোকজন বহু খোজাখুজির পর না পেয়ে জরুরি পরিষেবা ৯৯৯ এ কল দিলে নারায়ণগঞ্জ নদী ফায়ার সার্ভিসে একটি ডুবুরির দল এসে বিকাল ৫ টারদিকে নিখোজের মরদেহ নদী থেকে উদ্ধার করে। পরে কোন আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে নিহতের মরদেক পরিবারের তাছে হস্তান্তর করা হয়।














