

নিজস্ব প্রতিবেদক:
মহান বিজয় দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা কৃষক দলের সভাপতি শাহীন মিয়ার নেতৃত্বে বর্ণ্যাঢ্য বিজয় র্যালি বের করেছে রূপগঞ্জ উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা।
সোমবার বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকা থেকে এ র্যালি বের হয়ে সড়কের বলাইখা এলাকায় হয়ে গোলাকান্দাইল গোল চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
এসময বক্তব্য রাখেন জেলা বিএনপির কৃষক দলের সভাপতি শাহীন মিয়াসহ আরো অনেকে।
এসময় জেলা কৃষক দলের সভাপতি শাহীন তার বক্তব্যে বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার ১৬ বছরে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বিএনপি দেশের সব চেয়ে বড় একটি দল। দেশের বেশীরভাগ মানুষ বিএনপিকে ভালবাসে। সেজন্য আমাদের সবাইকে সেই ধ্বংসের হাত থেকে দেশ রক্ষা করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
কৃষক দল সব সময় দেশের মানুষের ও দেশের যেভাবে কল্যান হবে সেইভাবে নেতাকর্মীদের কাজ করার আহবান করেন ।














