জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপগঞ্জে ছাত্রদলের সমাবেশ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 7864320;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে আলোচনা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজের অডিটরিয়ামে এ আলোচনা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক শাওন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ-সম্পাদক গোলাম ফারুক খোকন।নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, আমিনুল ইসলাম প্রিন্স, ভিপি তারেক, রফিকুল ইসলাম রফিক, সোহেল রানা সহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ বিগত ১৬ বছরে সারা বাংলাদেশসহ রূপগঞ্জে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুট পাটের রাজনীতি করেছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে , মানুষের মুখের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা যে দেশ পেয়েছি নতুন এই দেশকে সাজানোর চেষ্টা আমাদের সকলকে করতে হবে।বাংলাদেশের সাধারণ জনগণ এর সুমচিত জবাব দিয়ে ফ্যাসিবাদ শেখ হাসিনাকে দেশছাড়া করেছেন। তবে আমাদের বিএনপি কখনোই সন্ত্রাস, চাঁদাবাজ, জুলুমের রাজনীতি করেনি এবং সামনেও করবে না।