প্রধানমন্ত্রীর নির্দেশনায় সকল নাগরিকদের দোরগড়ায় সেবা পৌঁছে দিতে রূপগঞ্জে চালু হলো ওয়ান স্টপ সার্ভিস

ডেষ্ক রিপোর্ট :প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্দেশনায় সকল নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে রূপগঞ্জে ওয়ান স্টপ সার্ভিস সেবার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে দাউদপুর ইউনিয়নের ফাজিল মাদ্রাসা মাঠে ওয়ানস্টপ সার্ভিস নাগরিক সেবা প্রদান উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রুপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয়।

এতে উপস্থিত ছিলেন, ‎পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান, রূপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, শরীফ আহমেদ টুটুল, ছাত্রদল নেতা সুলতান মাহমুদসহ আরো অনেকে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয় বলেন, শিক্ষা সেবা সংক্রান্ত, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, স্বাস্থ্য, যুব উন্নয়ন ও সমবায় সমিতি , পরিবার পরিকল্পনা, ভূমি , শোক ব্যবস্থাপনা সংক্রান্তসহ নানা ধরনের সেবা নিতে সেবা গ্রহীতাদের উপজেলা প্রাঙ্গণে আসতে হয়। আর এরই লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে প্রধানমন্ত্রীর তরেক রহমানের নির্দেশ মোতাবেক ওয়ানস্টপ সার্ভিস নাগরিক সেবা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। এখন থেকে কাছে থেকেই সেবা গ্রহী তারা সেবা পাবেন। কষ্ট করে আর উপজেলা পরিষদ এলাকায় যেতে হবে না।