রূপগঞ্জে দিপু ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্সের সদস্যরা

রাজনীতি
রূপগঞ্জে দিপু ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্সের সদস্যরা

স্টাফ রিপোর্টার :নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে বিএনপি’র প্রার্থী বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে তারাবো পৌর জিয়া সাইবার ফোর্স কমিটির সদস্যরা। জিয়া সাইবার ফোর্সের আহবায়ক খন্দকার ওয়াজিদ রুবেলের নেতৃত্বে মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর বাড়িতে শুভেচ্ছা জানান তারা।

এর আগে, গত ১০ ফেব্রুয়ারি জিয়া সাইবার ফোর্সের তারাব পৌরসভার কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে খন্দকার ওয়াজিদ রুবেলকে আহবায়ক, আব্দুল ওহাব ভুইয়াকে সদস্য সচিব, জাহিদুল ইসলাম জাহিদ, শফিকুল ইসলাম শফিকক, শামিরুল ইসলাম শাপরান, বশির আহমেদ, ওবাদুল, ফরহাদ ব্যাপারী, রাজু আহমেদ, শাহীন প্রধান, শামীম মিয়া, মোরসালিন মিয়া, সাকিব হোসেন, মইন খান, বোরহান উদ্দিনকে যুগ্ন আহবায়ক ঘোষনা করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।