গ্রাম পুলিশের সাথে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সাথে উপজেলা প্রশাসনের  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম বলেন, “আপনারাই জনগণের আস্থার প্রতীক, প্রশাসনের হাতের সম্প্রসারিত বাহু।”

সভা শেষে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রমকে আরও সক্রিয়, সুশৃঙ্খল ও প্রাণবন্ত করতে তাদের মাঝে নতুন ইউনিফর্ম বিতরণ করা হয়।