
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুর থেকে ১২ বছর বয়সী অজ্ঞাত মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড মার্কাস মসজিদের সামনের একটি পুকুর থেকে মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মাদ্রাসা শিক্ষার্থীর নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
বিস্তারিত আসছে,















