
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ তিন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে৷ শুক্রবার সকালে উপজেলার মুড়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার আরশু মিয়ার ছেলে রাসেল, ব্রাহ্মণগাঁও এলাকার মনির হোসেনের ছেলে রাজন মিয়া ও শাওন মিয়া।
রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর বিশেষ অভিযানে মুড়াপাড়া এলাকায় রাসেল রাজন ও শাওন নামে তিন জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১ টি পিস্তলের গুলি, ১ টি শর্টগানের গুলি, ৪৬০ পিছ ইয়াবা ট্যাবলেট, ৪৯ বোতল ফেনসিডিল ও ১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক ও মামলা প্রক্রিয়াধীন। আইনী প্রক্রিয়া শেষে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।
















