গোলাকান্দাইলে পানিতে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু

রূপগঞ্জ প্রতিনিধি:  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় পানিতে ডুবে আফসানা (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটেছে। নিহত আফসানা ওই এলাকার সিদ্দিকুর রহমানের মেয়ে।

 

শিশুর পিতা সিদ্দিকুর রহমান জানান, শুক্রবার (২৬ জুন) দুপুর ১টার দিকে বৃষ্টিতে গোসল করার কথা বলে আফসানা বাসা থেকে বের হয়ে। পরে বাসায় না ফেরার কারণে পরিবারের সদস্যরা   তাকে খোঁজাখুঁজি শুরু করেন। নতুন বাজার এলাকায় বাসার পাশের একটি পুকুরে আফসানা   পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ও তার স্বজনরা  উদ্ধার করে দ্রুত ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর মধ্যেও এ ঘটনায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। ভুলতা ফাড়ি ইনচার্জ রঞ্জু আহমেদ জানান, এইমাত্র ঘটনাটি জেনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।