
ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে যুবকদের প্রজেক্টর উপহার দিলেন কাউন্সিলর প্রার্থী মোরশেদ ভূইয়া।
সোমবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় তারাব পৌর বিএনপি নেতা ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ মোরশেদ ভূঁইয়ার নিজস্ব অর্থায়নে এ প্রজেক্টর বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, তারাব পৌর সাবেক ছাত্রদল নেতা মোঃ জিকু ভূঁইয়া, আমির হোসেন, মনির হোসেন, মাহবুব ভূইয়া, করিম মুন্সি, ফারুক ভূঁইয়া জুয়েল মিয়া, টিটু মিয়াসহ অনেকে।
এ সময় তারাব পৌর বিএনপি নেতা ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ মোরশেদ ভূঁইয়া বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ও খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এবং যুবসমাজ একত্রে খেলা দেখার জন্য প্রজেক্টর বিতরণ করেছি। ভবিষ্যতে যে কোন সামাজিক কর্মকাণ্ডে এ ধারা অব্যাহত থাকবে।

















