রূপগঞ্জে এমপি দিপুর নির্দেশনায় সাড়ে ৬’শ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর নির্দেশনায় সাড়ে ৬’শ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে সাবেক কাউন্সিলর আব্দুল মতিন ভুইয়া ও যুবদল নেতা মামুন ভুইয়ার উদ্যেগে উপজেলার যাত্রামুড়া এলাকার ঈদগা মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, সেমাই, আলু, পেয়াজ, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য, যা ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত পরিবারের কিছুটা স্বস্তি এনে দেবে বলে মনে করছেন আয়োজকরা।

 

এসময় আব্দুল মতিন ভুইয়া জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে প্রতি বছরই এমন উদ্যোগ নেওয়া হয়। এমপি মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর নির্দেশনায় এলাকার দরিদ্র মানুষের মুখে ঈদের হাসি ফোটাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

এসময় যুবদল নেতা মামুন ভুইয়া বলেন, আমাদের সবার উচিত ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়া। ঈদের আগের অসহায়দের মাঝে ঈদ সামগ্রী দিতে পেরে অনেক তৃপ্তি পাচ্ছি।

 

ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ঈদের আগে এমন সহায়তা পেয়ে তাদের পরিবারের জন্য উৎসবের প্রস্তুতি নেওয়া অনেকটাই সহজ হয়ে গেল।

 

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব নাসির উদ্দিন, তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, তারাব পৌর ওলামা দলের আহ্বায়ক হাজী পনির ভুইয়া, তারাবো পৌর বিএনপির সহ সভাপতি রিয়াজ উদ্দিনসহ আরো অনেকে