স্টাফ রিপোর্টার :জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা মাসুদুর রহমানের উদ্যোগে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা ও উপজেলা ছাত্রদলের হাজারো নেতাকর্মী অংশ নেন। র্যালিটি ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকার বলাইখা থেকে শুরু হয়ে সাওঘাট পর্যন্ত করে।
এ সময় মাসুদুর রহমানে বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
র্যালিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।