
স্টাফ রিপোর্টার : মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে নারায়ণগঞ্জ সার্কেলের আয়োজনে এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় র্যালী উপজেলা পরিষদ হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক খলিল শিকদার, সাইফুল ইসলাম, আতাউর রহমান সানী, আলম হোসেনসহ আরো অনেকে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সড়ক নিরাপদ রাখতে আমাদের সকল সচেতন হতে হবে। মনে রাখতে হবে অতিরিক্ত গতি দুর্ঘটনার অন্যতম কারণ। এছাড়া মোটরসাইকেল আরোহীদের দুর্ঘটনা এড়াতে হেলমেট ব্যবহার করা উচিত।