রূপগঞ্জে দুই ভাগে বিভক্ত হয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দুই ভাগে বিভক্ত হয়ে বিএনপি ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিএনপি’র নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে বর্ণাঢ্য র্য্যলি ও পথসভা করেন।

 

জানা গেছে, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভুলতো এলাকায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও পথসভার আয়োজন করা হয়। এ র্যালি ও পথসভার নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী কাজী মনিরুজ্জামান মনির।

 

অপরদিকে, দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার মাঝিরা নদীর পাড় এলাকায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথসভা ও র্যালির আয়োজন করা হয়৷ এ পথসভা ও র্যালীতে নেতৃত্ব দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যও নারায়ণগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।