প্রিন্ট এর তারিখঃ মে ২৯, ২০২৬, ১১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১:৫৮ পি.এম
রূপগঞ্জে সাংবাদিক হত্যা চেষ্টায় হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
রূপগঞ্জে দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদকে হত্যা চেষ্টায় সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসি।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকা- সিলেট মহাসড়কের গোলাকান্দাইল চৌরাস্তায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।
এ সময় এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন, ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে ইয়াছিন গং লুটপাট,চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অতীষ্ঠ করে তুলেছে স্থানীয় বাসিন্দাদের। জাহাঙ্গীর মাহমুদ একজন সাংবাদিক, তাকেও সংবাদ প্রকাশের জেরে হামলা করে ইট দিয়ে থেঁতলিয়ে আহত করেছে। সে এখন হাসপাতালে। আর যারা হামলা করেছে,তাদের বিরুদ্ধে থানায় মামলা হলেও রহস্যজনক কারনে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করেনি পুলিশ। মামলা তুলে নিতে বাদীকে হুমকী ধামকী দিচ্ছে। তাই আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি।
এ সময় এলাকাবাসীদের মাঝে উপস্থিত ছিলেন গোলাকান্দাইল এলাকার আইনুল, সোলেমান, আব্দুল কুদ্দুস সৈয়াল, বিউটি বেগম, খাদিজা, জহুরা, মমতাজ, লাইলী, মানসুরা,মহসিন, আব্দুর রশিদ, মহিউদ্দিন , আব্দুল হালিম, আলামিন, বিল্লাল, হাবিবুর রহমান টিটুসহ আরো অনেকে।
Copyright © 2026 rupganjeralo.com. All rights reserved.